শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জেলা যুবদলের সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সমন্বয় সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরাজ আলী ও হাসান ইমতিয়াজ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শহরের পাঠানপাড়া এলাকায় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন