শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জেলা লিগ্যাল এইড : অক্টোবরে ১৬০ মামলার নিষ্পত্তি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা কেন্দ্র (লিগ্যাল এইড অফিস) আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আনইগত সহায়তা নিতে সাধারণ মানুষ এই অফিসে ভিড় করছেন। প্রাথমিক পরামর্শ দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা আপোস-মীমাংসার মাধ্যমে ১৬০টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। মীমাংসার জন্য ১৬১টি আবেদন গ্রহণ করা হয়েছে এবং ৩৬টি মামলা আদালতের মাধ্যমে পরিচালনার জন্য আইনজীবী নিযোগ করা হয়েছে। একই সময়ে ভুক্তভোগী আবেদনকারীদের ২২ লাখ ৭৩ হাজার ৬৮৫ টাকা আদায় করে দেয়া হয়েছে।
সূত্রমতে, গত অক্টোবর মাসে দেওয়ানী, ফৌজদারী ও পারিবারিক আবেদন পাওয়া যায় ১৫৭টি। পূর্বের আবেদন ছিল ২৩৭টি। এর মধ্যে ১৬০টি আবেদন আপোস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। চলমান রয়েছে ২৩৬টি। উপকারভোগী সংখ্যা হচ্ছে নারী ১০৬ জন, পুরুষ ২০৯ ও শিশু ১৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ (সিভিল) মো. আবু সাঈদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসে বিচারপ্রার্থীদের উপস্থিতি জানান দেয় আগের তুলনায় এখন অনেকটাই ব্যস্ত লিগ্যাল এইড অফিস।

শেয়ার করুন