শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ধারণা পেলেন স্কুলছাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালিত হয়েছে।
মঙ্গলবার ছাত্রীদের সেশন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. হাসনা রৌশন।
এ সময় তিনি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যের সংজ্ঞা ও গুরুত্ব, শারীরিক ও মানসিক পরিবর্তন, নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার, যৌন সংক্রমণ রোগ ও প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদসহ আরো অনেকে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সেশনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

শেয়ার করুন