জ্বালানি পরিস্থিতি : গোমস্তাপুরে পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার পেট্রোল পাম্পের মালিক ও ৭টি পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের চলমান পরিস্থিতিতে পেট্রোল পাম্পগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি বিতরণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষে উপজেলা প্রশাসন ৭টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করেছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তিনি আরো বলেন, অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মতবিনিময় সভায় কঠোর নির্দেশ দেওয়া হয়।