ট্রাক-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার নাচোল উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে। গতকাল সোমবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে আবুল কালাম আজাদ মোটর সাইকেল যোগে নিজ বাড়ি হতে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের ফতেপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।