শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে অতিরিক্ত ডিআইজি থেকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকা রেঞ্জ রিভার্স ফোর্সের (আরআরএফ) আলী আকবর খান, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. শাহরিয়ার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. আবদুল্লাহ আল মামুন ও সিআইডির মো. একরামুল হাবীবসহ পুলিশের মোট ৩৩ কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের স্মারক মূলে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড-৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন