তারুণ্যের উৎসব ২০২৫ : প্রয়াসের গ্রাহক সেবা পক্ষ উদযাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সোমবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করা হয়েছে।
সকালে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম, রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাসসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নানাবিধ সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট অঞ্চলে ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও আয়বর্ধনমূলক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সেবা প্রদান করে আসছে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে, যাতে করে মানুষ আরো বেশি উপকৃত হতে পারে।
বক্তারা তরুণদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন কাঁচাসোনা, যেভাবে পরিবার গড়বেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেভাবে এগিয়ে যাবে। তার জন্য সবার আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত হতে হবে। আমরা তরুণরা যেন কারো বোঝা না হই, বরং আমরা যেন ভার বইবার সক্ষমতা অর্জন করতে পারি।