শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন বছর মেয়াদি কমিটি গঠন শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কামরুল সম্পাদক নাসির

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক ভোজ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চৌহদ্দিটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া।
ত্রিবার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোহা. নূরুল ইসলাম বুলবুল।
সভায় বক্তব্য দেন— আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আলী, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈন উদ্দিন আহমেদ, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এতে সভাপতি হিসেবে টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদের মধ্যে চৌহদ্দিটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া সহসভাপতি, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ-সম্পাদক, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ, এলবিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সাংগঠনিক সম্পাদক, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম পরীক্ষা পরিচালন সম্পাদক, কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই এবং রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সামাদ সহ-পরীক্ষা পরিচালন সম্পাদক, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সারোয়ার জাহান ক্রীড়া সম্পাদক, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আজিজি সাংস্কৃতিক সম্পাদক, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম প্রচার সম্পাদক, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম মহিলা বিষয়ক সম্পাদক এবং মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন