তুমি এলে
সোনিয়া শীল

শীতের সময়ে তোমার আগমন,
পথচলা শুরু করে এখন তোমার কিশোরকাল,
শীত পেরিয়ে বসন্ত গেল
কাঠফাটা গ্রীষ্ম এলো
বর্ষার অঝোর ধারাও তোমার মধ্যে ছুঁয়ে গেল
সেই সাথে পেলে তুমি হাজারো মানুষের মন, বন্ধুত্ব
ছোট্ট একটা অন্ধকার বক্সের মধ্য থেকে
মোবাইলের জ্বলজ্বলে স্ক্রিনে
তোমার বিচরণ চলছেই।
ক্ষুদে বার্তায় আলাপ দিয়ে শুরু
এখন তো কমেন্টস ইমেইল আর চিঠি সবই আসে
তোমার ঠিকানায়
কখনো সরষে ফুল আবার কখনো
এক টুকরো শরতের তুলো মেঘ
হলুদ খামে আসে
আরো আসে মন খারাপ, খুশির সংবাদ
সম্ভাবনা আর এগিয়ে চলার আহ্বান
কখনো নিয়ম করে শোনা
আবার কখনো ভুলে গিয়ে মনে পড়া
পিছুটান
থাকো তুমি বন্ধু হয়ে সবার পাশে
রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম
সোনিয়া শীল : সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম