দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হাদিদুল মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন— সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ও সেক্রেটারি মুনিমুল হক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনায়েতুল্লাহ ও সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাইহানুল ইসলাম।