শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের

‎দশম গ্রেডের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও ক্লিনিকে দ্বিতীয় দিনের মতো অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।  বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালন করেন তারা।
‎কর্মবিরতির কারণে হাসপাতাল ও ক্লিনিকে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়ে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।
‎চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল থেকেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করেন। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়।
অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করা হয়।
‎মেডিকেল টেকনোলজিস্টরা জানান, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি থাকলেও রোগীদের কথা বিবেচনা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

শেয়ার করুন