শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে নাচোল উপজেলার রাজবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল রাজবাড়ি এলাকার হানিফ মন্ডলের ছেলে শাহাবুদ্দিন (৫৫), একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মসিদুল (৫০), মৃত ইউনুসের ছেলে জব্দল হক (৫০) ও ভোলামোড়ের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০)। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানিয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণ ও মারামারির মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন