শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণ করা হয়।
সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফর্মেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর (কলেজ)’র সহকারী পরিচালক আলমাছ উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে ২৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন