শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত ক্বারী নওশাদ আলীর ছেলে তারিক আহমেদ (৩৭) এবং সদর উপজেলার গোবরাতলা গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. এরফান রেজা (৩৬) ও মো. আবু বাক্কারের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- ফতেপুর ইউনিয়নের পাখিপল্লী এলাকায় একটি বাগানের মধ্যে একটি ভাঙাচোরা মোটরসাইকেল বেচাকেনা হচ্ছিল। এসময় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেলটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। আজ  সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন