নাচোলে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা রাজিয়া।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ছড়িয়ে দেওয়ার লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াত আমির মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুলতানা রাজিয়া বলেন, মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। দুই দিন ধরে চলা এই প্রদর্শনীতে বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানের জয়যাত্রা ছড়িয়ে দিতেই এই আয়োজন। শিক্ষার্থীদের সৃজনশীলতা আমাদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।