শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে তালগাছের বীজ রোপণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তালগাছের বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১ হাজার ১০০টি তাল বীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ ডাসকোর প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষার জন্যই ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের আওতায় ‘নাগরিক সমাজ’ সংগঠনের সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করেন।

শেয়ার করুন