নাচোলে নিরাপদ স্বাভাবিক প্রসব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ স্বাভাবিক প্রসব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নেজামপুর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য দেন— নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার (এমসিএইচ- এফপি) ডা. নাঈমা আক্তার পাপিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদেরর সবাইকে খেয়াল রাখতে হবে যেন আমাদের সন্তানদের বাল্যবিয়ে না দেই, এমনকি ২০ বছরের আগে যেন বাচ্চা না নিই। তিনি গর্ভবতী মাদেরকে প্রতিষ্ঠানিক ডেলিভারি করার জন্য আহ্বান জানান। প্রসবকালীন ৪ বার চেকআপ করার জন্য পরামর্শ দেন তিনি।
নাঈমা আক্তার পাপিয়া বলেন, বাচ্চা হওয়ার পর ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৩ দিনের মধ্যে বাচ্চাকে গোসল করানো যাবে না। তিনি আরো বলেন বাচ্চা হওয়ার পরে নাভির যত্নের জন্য তেল বা গরম সেদ দেওয়া যাবে না। বাচ্চা হওয়ার পরে ৬ সপ্তাহ পর্যন্ত নিয়মিত ফলোআপে রাখতে হবে। যেকোনো সমস্যা হলে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
তিনি আরো বলেন— বাচ্চা হওয়ার পরে পরবর্তী বাচ্চা নেয়ার জন্য কমপক্ষে ২ বছরের গ্যাপ দিতে হবে। বাচ্চা হওয়ার পরে ৩ মাস পর্যন্ত মায়েদের আয়রন, ক্যালসিয়াম খেতে হবে এর পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে এবং যে কোনো একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য অধিকার ফোরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটর কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর হাফিজুর রহমান, যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, সদস্য জয়শ্রী প্রামানিক, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, সদস্য নায়েমা খাতুন, বিশোকা বর্মন, ঈশিতা খাতুন, দিশা বর্মন, প্রিয়াঙ্কা প্রামানিক, রাকিব আহমেদসহ অন্যরা।
প্রয়াস হসপিটালের কার্যক্রম নিয়ে আলোচনা করেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহযোগিতায় ক্যাম্পেইনের আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন— নেজামপুর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্যাকমো নবীউল ইসলাম, সিএইচসিপি বিষ্ণু পদ বর্মন, এফপিও বুদ্ধ দেব বর্মন, পরিবার কল্যাণ পরিদর্শকা বৃষ্টি রানী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাজ করছে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
পরে একই স্থানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।