শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেল ৪টায় নাচোল ডাকবাংলো চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। ২০০৬ সালের এই দিনে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ এদিনই সংঘঠিত হয়েছিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর যে পৈশাচিক হামলা চালিয়েছিল, ইতিহাসে তা নজিরবিহীন। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।
অনুষ্ঠান শেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন