নাচোলে প্রয়াসের মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরইলে নিরাপদ সবজি চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রবিবার বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজাদুল হক।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় এই মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সিফাত উল্লাহ, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফিসহ অন্যরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।