শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : প্রাণ গেল ইমামের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে খালিদ মুসাব্বির (২৮) নামের এক ইমাম নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল—আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত-আব্দুল মালেকের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম আরো জানান, খালিদ মুসাব্বির শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি হতে রেব হয়ে ইমামতি করার জন্য নেজামপুর ইউনিয়নের হাটবাকইল মসজিদে যাচ্ছিলেন। পথে নাচোল—আমনুরা সড়কের হামিদপুর পৌঁছালে দুপুর সাড়ে ১২ টার দিকে অপর দিক হতে আসা অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত এসে তাকে উদ্ধার করেন।
ওসি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন