শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নিখোঁজের পাঁচদিন পর পুকুর থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে আনারুল ইসলাম (৬৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া আনারুল বটতলাহাট বিশ্বাস পাড়ার মৃত মিনারুল ইসলামের ছেলে। আনারুল গত ৪ জানুয়ারি নিখোঁজ ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, সকালে ৯৯৯ এ ফোন পেয়ে জানতে পারি বটতলাহাট সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি সদর থানায় নিখোঁজের ডায়রি করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন