শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক শাহজাহান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
দলটির প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ নানারকম ফেস্টুনে সাজিয়ে তোলা হয় র‌্যালিটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ র‌্যালিতে নেতাকর্মীদের ব্যান্ডের তালে তালে উৎসবমুখর পরিবেশে নেচে গেয়ে ধানের শীষ প্রতীকে ভোট চায়তে দেখা যায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন— নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির বিরুদ্ধে বহু রকম ষড়যন্ত্র বাড়ছে। তবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসবে।
আসন্ন নির্বাচনে একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হিসেবে এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেন এবং বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন অধ্যাপক শাহজাহান।
বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন