নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিমিয়

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান।
রবিবার বিকাল সাড়ে ৩টায় বিএনপির নিয়ামতপুর উপজেলার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মোস্তাফিজুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরো বলেন, আমি জয়ী হলে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলাকে বৈষম্যহীন ও টেকসই উন্নয়নের মডেল হিসেবে রূপান্তর করব।
সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।