প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ২০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে গমের আটা ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে দেশী মুরগির দাম ছিল প্রতিকেজি ৪৪০ টাকা। শুক্রবার দাম বেড়ে বিক্রি হয়েছে ৪৬০ টাকা। প্রতিকেজিতে বেড়েছে ২০ টাকা।
জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
আনোয়ার অটো রাইস মিলের বস্তায় চাল বিক্রির শো-রুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। পাইজাম প্রতিকেজি ৬০ টাকা, আটাশ ৬৪ টাকা, মিনিকেট ৭৭ টাকা, বাসমতি ১০০ টাকা, কাটারিভোগ ৮৪ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা।
আব্দুর রহমান বাবুও জানান, চাল, ডাল, আটার দাম গতসপ্তাহের মতোই রয়েছে। তিনি জানান, সাদা স্বর্ণা প্রতিকেজি ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৬-৮০ টাকা, আটাশ ৬৫-৭২ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, খোলা আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা।
হুমায়ুন কবির জানান, মসুর ডাল প্রতিকেজি ১৫০ টাকা, মোটর ডাল ১২০ টাকা, খেসাড়ির ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে ৪৫ হালি।
আব্দুর রশিদ ও তাইফুর রহমান জানান, বেগুন প্রতিকেজি ৮০ টাকা, পটোল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাঁচা কলা ৬০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, তরাই ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, আলু ২৫ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কচু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পিস লাউ ৫০ টাকা ও কুমড়োর জালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামেই।
ছোট রুই ও মিড়কা বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৬০ টাকা, কাতল ওজন ভেদে ৩০০-৪৫০ টাকা, বোয়াল ওজন ভেদে ১০০০ টাকা, বাচা ৬০০ টাকা, চিংড়ি ১২০০-১৪০০ টাকা, পাবতা ৪০০ টাকা, ট্যাংরা ৬০০-১০০০ টাকা।
জহুরুল হক জানান, দেশী মুরগি গত সপ্তাহে ছিল ৪৪০ টাক। এ সপ্তাহে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৬০ টাকা, সোনালি ২৬০-২৭০ টাকা, ব্রয়লার ১৬৫-১৬০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা এবং প্যারেন্স বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি।
সেলিম জানান, গরুর মাংস বিক্রি হচ্ছে মান ভেদে ৬৫০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৯০০-১১০০ টাকা কেজি দরে।