শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

চাঁপাইনববাগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন নারী আহত হয়েছেন।  মঙ্গলবার দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্ত্বনা বেগম ও মো. মুরাদের স্ত্রী রিপা।
ওসি বলেন, ফকিরপাড়ার হাসি খাতুনের সঙ্গে তার আরেক আত্মীয় মো. চাঁনের পারিবারিক বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে বাড়ি সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সম্পা, সান্ত্বনা ও রিপা সামান্য আহত হন। আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন