শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বই পড়া প্রতিযোগিতা : আলোর পাঠশালায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুলপর্যায়ে বই পড়া কর্মসূচির অংশ হিসেবে বার্ষিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইংয়ে অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এ.এফ.এম. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।
বই পড়া নিয়ে অনুভূতি ব্যক্ত করে দশম শ্রেণীর শিক্ষার্থী সুরমিলা হাঁসদা, ইসরাত জাহান, রিতা টুডু, সপ্তম শ্রেণীর সিমা খাতুন। এসময় শিক্ষার্থীরা যেসব বই পড়েছেন সেই বই সম্পর্কে সংক্ষেপে মূলভাবগুলো সকলের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি বই পড়ার গুরুত্ব অনুভব করতে পারেন বলে জানান।
শেষে ২০২৪ সালের ডিসেম্বরে আয়োজিত প্রতিযোগিতার ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বই দেয়া হয়।
পুরস্কার পাওয়া বইগুলোর বিষয়ে শিক্ষার্থীদের পাঠচক্র করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন