শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বাবুডাইং আলোর পাঠশালা : পূজাতে নতুন পোশাক পেল ১০ শিক্ষার্থী

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার ১০ জন শিক্ষার্থীকে উপহার হিসেবে নতুন পোশাক দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আলোর পাঠশালা প্রাঙ্গণে তাদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়। পোশাক পেয়ে উচ্ছ্বসিত মনে বাড়ি ফিরে শিক্ষার্থীরা।
পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সিনিয়র শিক্ষক লুইশ মুরুম, বিমল হাঁসদাক, সাঈদ মাহমুদ, তাকদিরুল ইসলাম, নির্মল কোল, অতিথি শিক্ষক শাহনিনা প্রামাণিক।

শেয়ার করুন