বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডারসহ অংশীজনদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন— নাটোরের প্রাইমারি ইনস্ট্রাক্টর শাহাদাত হোসেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আউয়াল, রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল ইসলাম ও এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল।
সংলাপে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তারা বলেন— সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।