শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণের লক্ষে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি এবং শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল। এছাড়াও বক্তব্য দেন— মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনকি কর্মকর্তা মেনুয়ার জাহান, স্থানীয় জনপ্রতিনিধি ইয়াসমিন খাতুন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুখতার আলী এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
সভায় বক্তারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন— “আমরা সবাই সচেতন, তারপরেও কেন বাল্যবিয়ে হচ্ছে?”
আলোচনায় উঠে আসে, আইন সম্পর্কে জানা থাকলেও সামাজিক চাপ, দারিদ্র্য, কুসংস্কার এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে এখনো বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না।
সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন