বাল্যবিয়ে বন্ধসহ শিশুর সুরক্ষায় পরিকল্পনামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিয়ে মুক্তকরণে আলোচনা ও করণীয় শীর্ষক পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি শিশু ও যুবসমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতবৃন্দ অংশগ্রহণ করেন।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার এ বি এম জি কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুলল খালেক, জাতীয় ইমাম সমিতির সভাপতি মো. আব্দুর রহিম এবং এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর তোহরুল ইসলাম ও শিল্পী টুডু।