বিক্ষোভ মিছিল যুবদলের

‘সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা যুবদল এই কর্মসূচির পালন করে।
বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলাশহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ ও সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মব সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাদের ব্যাপারে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।