শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশা-জাতীয় ট্যাবলেট

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। গত মঙ্গলবার সন্ধ্যায় শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানান। তিনি আরো জানান, চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে টহল দল ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও ৩ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত নেশা-জাতীয় ট্যাবলেটগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন