শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন চলাচল শুরু

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা।
প্রতিটি ট্রেনে বিজিবি চট্টগ্রাম থেকে একটি করে প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন