বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ উপলক্ষে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। সূচনা বক্তব্য দেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- অ্যাঞ্জেল গার্ডেনের আমিনুল ইসলাম, জেলা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি।
পরে অটিজম শিশুদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযেগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা ৩ জন শিশুকে পুরস্কৃত করা হয়।