বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশুর স্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাসভার আয়োজন করে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিরবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুক লাল বৈদ্য, মেডিকেল অফিসার (এম সি এইচ এফ পি) ডাক্তার নৌসিন ইয়াসমিন, ডাক্তার হাসনা রওশন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভায় ৩০ জন কিশোর কিশোরীসহ বিভিন্ন ওয়ার্ডের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।