শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিনের ইন্তেকাল

ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজাম উদ্দিন আহমদ চট্টগ্রামে আশির দশকে সাংবাদিকতা শুরু করেন। তিনি চট্টগ্রামে দৈনিক নিউ নেশনের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রয়টার্স ঢাকা ব্যুরোতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নিজাম উদ্দিন আহমদের স্ত্রী জানিয়েছেন, বাদ আসর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
নিজাম উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, চিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকা’র (সিজেএফডি) সভাপতি মুজিব মাসুদ, সহসভাপতি কাশেম মাহমুদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন