শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার দেশজুড়ে দোয়া ও আলোচনার মধ্যদিয়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচি শেষ হয়েছে। তবে দলীয়ভাবে পালিত হচ্ছে সাতদিনের কর্মসূচি।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়। কামনা করা হয় মহান আল্লাহপাক যেন বেগম খালেদা জিয়াকে বেহেস্ত দান করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে দলীয়ভাবে গত তিনদিন ধরে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল করা হচ্ছে। শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে মহান আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মোনাজত করেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেস্ত নসীব করেন। দোয়াপূর্ব বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ। দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা মো. নজরুল ইমলাম, পাবলিক প্রসিকিউটার আব্দুল ওদুদ, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতৃবন্দ।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা ও অঙ্গসংগঠন সমূহ’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে গত ৩০ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও গত বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয়ভাবে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে।

শেয়ার করুন