ব্রয়লার ডিম ও কাঁচা মরিচের দাম উঠতি

চাঁপাইনবাবগঞ্জে আলু ও পেঁপে ছাড়া সকল প্রকার সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। বর্ষার কারণে সরবরাহ না থাকায় দাম বেশি বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে দাম বেড়ে কাঁচা মরিচ ও ব্রয়লার মুরগির।
শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
আনোয়ার অটো রাইস মিলের বস্তায় চাল বিক্রির শো-রুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। পাইজাম প্রতিকেজি ৬০ টাকা, আটাশ ৬৪ টাকা, মিনিকেট ৭৭ টাকা, বাসমতি ৯৫ টাকা, নাজির সাইল ৯০ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে।
আব্দুর রহমান বাবু জানান, চাল, ডাল, আটার দাম গতসপ্তাহের মতোই রয়েছে। তিনি জানান, সাদা স্বর্ণা প্রতিকেজি ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬০ টাকা, জিরা সাইল ৭৫-৮০ টাকা, আটাশ ৬৫-৭০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, খোলা আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা।
শামীম জানান, মোটা মসুর ডাল প্রতিকেজি ১১০ টাকা এবং চিকনটা ১৫০ টাকা, মোটর ডাল ১২০ টাকা, খেসাড়ির ডাল ৯০ টাকা, ছোলার ডাল ১৩০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে ৪৬ হালি।
আব্দুর রশিদ ও তাইফুর রহমান জানান, বেগুন প্রতিকেজি ৮০ টাকা, পটোল ৪৫ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, তরাই ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, গাজর ১৪০ টাকা, আলু ২৫ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা, কচু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পিস লাউ ৪০ টাকা ও কুমড়োর জালি বিক্রি হচ্ছে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা জানান, ছোট রুই ও মিড়কা বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৬০ টাকা, কাতল ওজন ভেদে ৩০০-৪৫০ টাকা, বোয়াল ওজন ভেদে ১০০০ টাকা, বাচা ১০০০ টাকা, চিংড়ি ১২০০-১৮০০ টাকা, সবজি চিংড়ি ১২০০ টাকা, পাবতা ৪০০ টাকা, ট্যাংরা ৮০০-১০০০ টাকা, সিলভার কার্প ওজন ভেদে ১৬০-২৫০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, মলা ১৩০০ টাকা, মায়া ১০০০ টাকা, পিয়লি সাড়ে ৯শ টাকা দরে বিক্রি হচ্ছে।
জিলহজ জানান, দেশী মুরগি ৪৪০ টাক, সোনালি ২৫০-২৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা, লাল লিয়ার ২৭০ টাকা, প্যারেন্স বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকা কেজি।
সেলিম জানান, গরুর মাংস বিক্রি হচ্ছে মান ভেদে ৬৫০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৯০০-১১০০ টাকা কেজি দরে।