ভোলাহাটে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী, তথ্যআপা মোসা. নাসরিন খাতুন, মাধ্যমিক অ্যাকাডেমি সুপারভাইজার মো. হারুন অর রশিদসহ কৃষি দপ্তরের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে।