শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বাদ জোহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।
বক্তব্য দেন— ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান মাস্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাকিমসহ অন্যরা।
দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আহমাদুল্লাহ।

শেয়ার করুন