শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন সোনালী ব্যাংকের

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নতুন ভবনে সোনালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় গেট সংলগ্ন থ্রি স্টার প্লাজার দ্বিতীয় তলায় নতুন ভবনে ভোলাহাট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. খন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. মোরশেদ ইমাম, ভবন মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো. রাফিজুল ইসলাম ডাবলু।
সঞ্চালনা করেন সোনালী ব্যাংক ভোলাহাট শাখার সিনিয়র অফিসার মো. আব্দুল্লাহ আল আজিম।
শেষে নতুন ভবনের ফলক উন্মোচন করেন অতিথিগণ।

শেয়ার করুন