শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস হসপিটালের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করেন, প্রয়াস হসপিটালের আবাসিক চিকিৎসক ডা. মুক্তাদির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, প্রয়াস প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ভোলাহাট ইউনিট ব্যবস্থাপক আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় উপজেলার প্রায় ৫০ জন অসুস্থ নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন