ভোলাহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠনে রক্তের গ্রুপিং করা হয়।
ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা, গোপীনাথপুর আশ্রাফূল উলুম তুহফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইমামনগর হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা, চরধরমপুর দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার মোট ৩৬০ জন শিক্ষার্থীর গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন— ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাসেল আহমেদ, সদস্য মো. শুভ, মো. সুজন আলী, মো. রজব আলী, মো. মানিক, চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য আসাদুজ্জামান প্রাণ।