শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে ৪৪৯০ কৃষককে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষি বিভাগের ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সুবিধা পাচ্ছেন।
সোমবার সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ।
বিতরণকালে জানানো হয় কয়েকদিনের মধ্যেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন