মর্মান্তিক : শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় বালতিভর্তি পানিতে ডুবে সোহান আলী নামের এক বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশু সোহান ওই গ্রামের ডালিম উদ্দিনের ছেলে।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মীর চাঁদ জানান, বুধবার বিকেল ৪টার দিকে সবার অজান্তে বাড়িতে টিউবয়েলের পাশে থাকা পানিভর্তি বাতলিতে ডুবে মারা যায় সোহান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।