শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে মো. আবিদ হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই মাস্টারপাড়ার মো. আনোয়ারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে রেহাইচর গ্রামের সামনে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আবিদ। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে বিকাল সোয়া ৫টার দিকে আবিদ হাসানের মৃতদেহ উদ্ধার করত সক্ষম হয়।

শেয়ার করুন