শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বাইজিদ নামে ৬ বছরের এক শিশু। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারাপাড়ায় মহানন্দা নদীর সলুভাবনা ঘাটে এই ঘটনা ঘটে। মারা যাওয়া বাইজিদ ওই গ্রামের আমিনুলের ছেলে।
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে বোনের সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাইজিদ। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শেয়ার করুন