শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে সাইদুর রহমান (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, রবিবার সকালে মহানন্দা নদীর ইদু মাঝির ঘাটে সাইদুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, শনিবার দিবাগত রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। সাইদুর রহমান ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে তার পরিবার। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি নদীতে ডুবে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন