শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহারাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত যুবক সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কে সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি বাস তানভীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তানভীর গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি মো. একরামুল হোসাইন।

শেয়ার করুন