মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণ করল কৃষক দল

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আকস্মিকভাবে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী হতাহতের ঘটনায় স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দল।
বুধবার বিকেলে জেলাশহরের উদয়ন মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষক দলের আহ্বায়ক ইউসুফ আলী লাভলু ও সদস্য সচিব আসিফ ইকবাল, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব রেজাউল করিম, জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩১ জন নিহত হন। গত সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সেই বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তোহুরুল ইসলামের ছেলে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর (৩০)।